৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৮ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর ১১টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন।
বিমানবন্দর থেকে ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে উপস্থিত হলে সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১টা ২৫ মিনিটে যাবেন হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতে।
মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সূচি রয়েছে।