শিশু জুলিয়া হত্যা: ২১ বছর পর মৃত্যুদণ্ড থেকে আমির হোসেনকে খালাস দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শিশু জুলিয়া হত্যা: ২১ বছর পর মৃত্যুদণ্ড থেকে আমির হোসেনকে খালাস দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আলোচিত এ মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। আমির হোসেন ওই বাড়িতে দিনমজুরের কাজ করতেন। ওইদিন শিশু জুলিয়াকে অপহরণ করে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ খালে ফেলে দেয়া হয়। পরবর্তীতে খালপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুলিয়ার পরিবারের পক্ষ থেকে আমির হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ২০০৮ সালের ২৫ আগস্ট পুলিশি তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয়া হয়। এর পরের বছর (২০০৯) ৮ সেপ্টেম্বর মামলার বিচার কাজ শুরু হয়। এ মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছিলেন।